সংবাদ শিরোনাম ::
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
দেশে চলমান বন্যা পরিস্থির জন্য ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিঞ্জপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ আগস্ট ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
২৮ আগস্ট ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দশ হাজার ৬৩৮ জন প্রার্থী। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
এছাড়া সহকারী সার্জন নেয়া হবে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।





















