ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

আলোচিত পুলিশ কর্মকর্তা আজবাহারকে সরিয়ে নেয়া হলো

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে বহুল আলোচিত মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার বিতর্কিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ (পিপিএম) কে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেয়া হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি হিসাবে সংযুক্ত করা হয়।

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে মারমুখী পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আজবাহার আলী। সব সংঘর্ষের সময় তিনি তার অধিনস্থ পুলিশদের গুলি চালাতে নির্দেশ দিতে দেখা গেছে। ২ আগস্ট (শুক্রবার) সিলেটের আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালের সামনে আন্দোলনরত ছাত্র-জনতাকে তিনি হাত-ছানি দিয়ে ডেকে বলেছিলেন- বাপের বেটা হলে তোরা সামনে আয়। এ দৃশ্যের ভিডিও ফুটেজ এখন ফেসবুকে ভাইরাল।

এদিকে, বদলি করা হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকেও। হবিগঞ্জের এসপি আক্তার হোসেনকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচিত পুলিশ কর্মকর্তা আজবাহারকে সরিয়ে নেয়া হলো

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪