সংবাদ শিরোনাম ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
গুলিবিদ্ধ টাঙ্গাইলের কলেজ ছাত্র ইমনের মৃত্যু
মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজ ছাত্র ইমনের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন গোপালপুর উপজেলার নলিন বাজারের মৃত জুলহাস উদ্দিনের ছেলে।
এর আগে গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হয় ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নেয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ইমনের মা রিনা বেগম বলেন, বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিল ইমন। ওকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি।



















