ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা বাতিঘর আদর্শ পাঠাগার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ৫৫ হাজার কোটি বিদেশি ঋণের খোঁজে সরকার মেসির ইতিহাস, আর্জেন্টিনার জয়; বিশ্বকাপে নতুন রেকর্ড মহাতারকার স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের মসনদে কে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া চেয়ারম্যানের সাক্ষাৎ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা শোধ করলেন ডিসি, মঙ্গলের জামিন পুতিনের গোপন প্রেম ফাঁস! বিষাক্ত মাশরুমে সাংবাদিকের মৃত্যু সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি, মসজিদে রাজনীতি বন্ধের আহ্বান এমপিদের

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরা থেকে নয় বছর আগে আইনজীবী সোহেল রানাকে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‌্যাব ডিজি বেনজীর আহমেদ এবং র‌্যাবের অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) এই মামলার আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

১৩ আগস্ট (মঙ্গলবার) শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি।

মামলার অভিযোগে বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

নিহত সায়েমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪