সংবাদ শিরোনাম ::
পুলিশের গুলি ছোড়া বন্ধের রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
আদালত বলেন, গুলি করার প্রয়োজন হলে আইন যথাযথভাবে মেনে করতে হবে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিটটি করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। গত ২৯ ও ৩০ জুলাই রিটের ওপর শুনানি হয়।
























