ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা বাতিঘর আদর্শ পাঠাগার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ৫৫ হাজার কোটি বিদেশি ঋণের খোঁজে সরকার মেসির ইতিহাস, আর্জেন্টিনার জয়; বিশ্বকাপে নতুন রেকর্ড মহাতারকার স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের মসনদে কে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া চেয়ারম্যানের সাক্ষাৎ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা শোধ করলেন ডিসি, মঙ্গলের জামিন পুতিনের গোপন প্রেম ফাঁস! বিষাক্ত মাশরুমে সাংবাদিকের মৃত্যু সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি, মসজিদে রাজনীতি বন্ধের আহ্বান এমপিদের

যশোরে এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোর অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (২ আগস্ট) বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমবেত হতে থাকে। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে তাদের স্বাগত জানায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২ টার দিকে যশোরে এই বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শিক্ষার্থীদের সাথে যোগ দেন।

শনিবার বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে জড়ো হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া তিন রাস্তার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় দশ সহস্রাধিক মানুষের মিছিলটি। এরপর দুপুরে বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪