সংবাদ শিরোনাম ::
ছয় দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এই সফরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়া ছাড়াও জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
থাইল্যান্ডের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি দলিল সই হবে।
























