ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

রেমিট্যান্স বেড়েছে, রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপর

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের আগেও চাঙা ছিলো রেমিট্যান্স প্রবাহ । আবারও বেড়েছে রিজার্ভ । তথ্যানুযায়ী, আইএমএফের গণনা পদ্ধতি বিপিএম- ৬ অনুযায়ী- রিজার্ভ এখন দু্ই হাজার দশ কোটি ডলারে পৌঁছেছে । যা ২৭ মার্চে ছিল এক হাজার ৯৪৫ কোটি ডলার ।

জানা গেছে, ঈদের আগে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা । সেই সাথে বেড়েছে রপ্তানি প্রবাহও।এ কারণেই মূলত রিজার্ভ চাঙ্গা । এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয় । সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের ঘরে ।

প্রতি মাসে প্রায় ৬ বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে ৩ মাসের আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশের জন্য কষ্টসাধ্য হবে। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকি প্রয়োজন। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন অনেকটা শেষ প্রান্তে ।

২০২৩- ২৪ অর্থবছরের শুরুতে গ্রোস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার । আর বিপিএম- ৬ অনুযায়ী ছিল, ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার ।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংকটের কারণে রিজার্ভ থেকে বাজারে প্রচুর ডলার বিক্রি করা হচ্ছে । এছাড়া গত মাসে আকুর বিলও পরিশোধ হয়েছে । রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ কম । এসব কারণেই মূলত রিজার্ভ কমছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেমিট্যান্স বেড়েছে, রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপর

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪