ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

বাতাসে দুর্গন্ধ, ডোমায় মিলল মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে অঞ্জাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫২ বছর।

সোমবার ( ৮এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায়। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। তার শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাতাসে দুর্গন্ধ, ডোমায় মিলল মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪