ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ছাত্রী নিবাসের দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম-নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮)।

শনিবার (৩০ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বৈশাখী সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। নাটোর নবাব সিরাজ উদদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে।

জানা গেছে, কলেজছাত্রী বৈশাখী নাটোর শহরের উত্তর বড়গাছার চারতলা বাড়ির ছাত্রী নিবাসে ভাড়া থাকতো। শনিবার রাত ৯টার দিকে ছাত্রী নিবাসের তৃতীয় তলার ছাত্রীরা বাড়িওয়ালাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনো সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়।

পরে বাড়িওয়ালা পুলিশকে অবহিত করে। পুলিশ এসে রুমের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় এটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতেরল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রী নিবাসের দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪