ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ ঐতিহাসিক ৭ মার্চ—মুক্তিযুদ্ধের প্রেরণার দিন

শিশু সন্তানকে বাজারে তুললেন মা, আড়াই হাজারে বিক্রি

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একমাস বয়সী এক কন্যা শিশুকে বিক্রির জন্য বাজারে তুলেছেন মা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের মেডিসিন রোড এলাকার এ ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শিশু সন্তানকে বিক্রির জন্য বাজারে তোলা ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, ওই নারীর বাড়ি আটোয়ারী উপজেলায়। তিনি বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়ান।

ভিডিওতে দেখা যায়, একজন নারী তার কোলের ছোট একটি কন্যা শিশুকে আড়াই হাজার টাকায় বিক্রি করছেন।
ওই শিশুকে কিনে নেন এক বৃদ্ধ।

জানা গেছে, ওই নারী বাজারে নিজ সন্তানকে বিক্রির জন্য নিয়ে আসেন। তারপর শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ ইসমাইল হোসেন শিশুটিকে আড়াই হাজার টাকায় কিনে নেন।

এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, বাজারে গিয়ে দেখি, ওই নারী তার মেয়ে সন্তানকে বিক্রি করবে বলছে। আমার ভাগনির সন্তান নেই। তার জন্য বাচ্চাটি দুই হাজার টাকায় কিনে নেই। পরে আরও ৫শ টাকা দেই। বাচ্চাটিকে নিয়ে বাড়ি যাওয়ার পথে ওই নারী এসে টাকা ফেরত দিয়ে বাচ্চাটিকে নিয়ে নেয়।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিষয়টি তিনি অবগত নন। তিনি বিষয়টি দেখতে সমাজসেবা অফিসারকে অবগত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশু সন্তানকে বাজারে তুললেন মা, আড়াই হাজারে বিক্রি

সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪