ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।

কামাল উদ্দিন আহমেদ ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন।

কামাল উদ্দিন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন তিনি। ২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’তে সম্পাদক হিসেবে যোগ দেন প্রখ্যাত এই সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন মারা গেছেন

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪