ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০ নম্বরে চলন্ত বাসে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ এলাকায় চলাচলের সময় ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বাসটির পুরো অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুর-১০ নম্বরে চলন্ত বাসে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই

সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬