ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা? কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল প্রকৃত আলেম চিনবেন যেসব ১০ বৈশিষ্ট্যে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়ছে এবিজি স্পোর্টস সিটির চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা?

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর চারপাশের নদ-নদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নদীদূষণ ও দখল প্রতিরোধের পাশাপাশি ইনার সার্কুলার রোড নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা।

গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও সেগুলোর সঙ্গে সংযুক্ত খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় নদীর দুই তীরের ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)। তবে এই সুরক্ষাবলয় কার্যকর করতে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং বিদ্যমান আইন প্রয়োগের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নদীর পাড়ে সবুজ-নীল নেটওয়ার্কের সম্ভাবনা

নগর পরিকল্পনাবিদদের মতে, সিদ্ধান্তটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ঢাকার গ্রিন-ব্লু নেটওয়ার্কে বড় পরিবর্তন আসতে পারে। এতে একদিকে নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে শহরের তাপমাত্রা সহনীয় রাখতে সহায়তা করবে।

গ্রিন-ব্লু নেটওয়ার্ক হলো নগর পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনার একটি ধারণা। এর আওতায় শহরের সবুজ এলাকা—যেমন পার্ক, গাছপালা ও বন—এবং নীল এলাকা—যেমন নদী, খাল, পুকুর ও জলাশয়—পরস্পরের সঙ্গে সংযুক্ত করে একটি সমন্বিত পরিবেশব্যবস্থা গড়ে তোলা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বলেন, নদীর ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। কারণ নদীর আশপাশে স্থাপনা তৈরি হলে বর্ষাকালে পানি স্বাভাবিকভাবে নেমে যেতে পারে না। এতে নগরে জলাবদ্ধতা তৈরি হয়।

নদীর সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নদী সংরক্ষণ নগর, জনপদ ও গ্রামীণ এলাকার জন্যই প্রয়োজন। তাঁর পরামর্শ, নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের আওতায় গণপরিসর তৈরি করা যেতে পারে। সেখানে মানুষের হাঁটাচলা ও বিনোদনের সুযোগ থাকবে। পাশাপাশি গাছপালা ও উদ্ভিদ আচ্ছাদন গড়ে তোলা সম্ভব হবে।

অধ্যাপক আখতার মাহমুদ বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গাছ লাগানো এবং খাল-নদী সংস্কারের কথা বলেছে। নদীর দুই পাশে সুরক্ষাবলয় তৈরি সেই প্রতিশ্রুতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তাই অগ্রাধিকার দিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা প্রয়োজন।

দখল-দূষণ নিয়ন্ত্রণে আরও পদক্ষেপের তাগিদ

সরকারের এ সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন পরিবেশবিদরা। তাঁদের মতে, পরিকল্পিতভাবে উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ, স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, এ সিদ্ধান্ত নদীর প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি নদীকে দখলমুক্ত রাখার ক্ষেত্রে একটি ভালো বার্তা দেবে। তবে দখল ও দূষণ ঠেকাতে হলে আরও অনেক পদক্ষেপ কঠোরভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

বাস্তবায়নে একাধিক সংস্থার সমন্বয়

সরকারি সংস্থাগুলোও সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছে। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বলেন, নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত ৩.৮ অনুযায়ী ১০০ মিটারের সুরক্ষাবলয় বাস্তবায়নের দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের।

তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীরবর্তী উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে। নদীতীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণসহ এ ধরনের কাজ বিআইডব্লিউটিএর কার্যপরিধির অন্তর্ভুক্ত। তাই সংস্থাটির সঙ্গে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে করণীয় চূড়ান্ত করা হবে।

১০০ মিটার মাপা হবে যেখান থেকে

সুরক্ষাবলয় বাস্তবায়নের ক্ষেত্রে নদীর প্রকৃত সীমানা নির্ধারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নদীর কোন অংশ থেকে ১০০ মিটার দূরত্ব গণনা করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি এবং মৌসুমি পরিবর্তন বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে শাহীনুর আলম বলেন, নদীতীরে বিআইডব্লিউটিএর স্থাপিত সীমানা পিলার থেকে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী নদীর সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অর্থাৎ ১৫০ ফুটের মধ্যে কেউ বাড়ি নির্মাণ করতে চাইলে বিআইডব্লিউটিএর অনুমতিপত্র প্রয়োজন হয়। এতদিন রাজউকও তাদের অনুমতিপত্র নিয়েই স্থাপনা নির্মাণের ছাড়পত্র দিয়ে এসেছে।

তিনি বলেন, সরকার বিদ্যমান ৫০ মিটারের সীমা বাড়িয়ে ১০০ মিটার বা প্রায় ৩০০ ফুট করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে পরিপত্র জারি হলে তা বাস্তবায়নে কাজ শুরু করবে বিআইডব্লিউটিএ।

বাস্তবায়নই হবে বড় পরীক্ষা

পরিবেশবিদদের মতে, নদীর দুই পাশে ১০০ মিটারের সুরক্ষাবলয় তৈরি করাই যথেষ্ট নয়। এর সঙ্গে ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলোও সমন্বিত করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা, আইনের কার্যকর প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগ ঢাকার নদী ও জলাভূমি সংরক্ষণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে সিদ্ধান্তটি কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কতটা কার্যকর করা যায়, সেটিই হবে মূল চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা?

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬