ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১ জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পতিত স্বৈরাচারকে আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, বিদেশে অবস্থান করে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব তৎপরতা সফল হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকবে, মতপার্থক্য নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে যারা আগুন দিয়েছে, তাদেরও শনাক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬