ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, শনাক্তে পুলিশের চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হলেও এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন কয়েকজন বাসিন্দা। এ সময় মহাসড়কের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাঁরা কাছে যান। পরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে মৃত অবস্থায় পড়ে থাকার বিষয়টি নিশ্চিত হন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি সড়ক দুর্ঘটনা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তাঁর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, শনাক্তে পুলিশের চেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬