ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হায়ারের ওয়াশিং মেশিন কিনে বিপাকে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হায়ার ব্র্যান্ডের নতুন ওয়াশিং মেশিন কিনে বিপাকে পড়েছেন এক গ্রাহক। কেনার পর ইনস্টলেশনের প্রথম দিন থেকেই মেশিনে অতিরিক্ত শব্দ, কম্পন এবং চালু অবস্থায় নিজ স্থান থেকে সরে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ তাঁর। বিষয়টি জানিয়ে একাধিকবার যোগাযোগের পর মেশিনটি সার্ভিস সেন্টারে নেওয়া হলেও মেরামতের পর সেটি গ্রহণে রাজি নন তিনি। তাঁর দাবি, নতুন পণ্য কেনার মাত্র সাত-আট দিনের মাথায় মেরামত করা মেশিনের পরিবর্তে সম্পূর্ণ নতুন মেশিন পাওয়ার সুযোগ থাকা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন জাবির মাহমুদ। তিনি জানান, হায়ারের ১০ দশমিক ৫ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোড ওয়াশিং মেশিন কিনেছিলেন তিনি। মডেল HWD105-B14959S8U1। তবে ব্যবহারের শুরু থেকেই মেশিনটিতে অস্বাভাবিক শব্দ, অতিরিক্ত কম্পন এবং চালু অবস্থায় স্থান পরিবর্তনের সমস্যা দেখা দেয়।

জাবির মাহমুদের অভিযোগ, সমস্যা জানানোর জন্য হায়ারের কল সেন্টারে একাধিকবার যোগাযোগ করেও কার্যকর সমাধান পাননি। শুরুতে সার্ভিস এরিয়ার ইনচার্জ মেশিন পরিবহনের পুরো খরচ তাঁকে বহন করতে বলেন। পরে এক হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়। শেষ পর্যন্ত এরিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগের পর গত রোববার বিনা খরচে মেশিনটি সার্ভিস সেন্টারে নেওয়া হয়।

সার্ভিস সেন্টারের ব্যাখ্যা

গ্রাহকের ভাষ্য অনুযায়ী, সার্ভিস সেন্টার জানিয়েছে, মেশিনের ড্রামের নিচে থাকা তিনটি শক অ্যাবজরবারের (জাম্পার) মধ্যে দুটিতে অতিরিক্ত গ্রিজ জমে সেগুলো নিজ অবস্থান থেকে সরে গিয়েছিল। পরে গ্রিজ পরিষ্কার করে যন্ত্রাংশগুলো যথাস্থানে বসানোর পর মেশিনটি স্বাভাবিকভাবে চলছে বলে জানানো হয়।

সার্ভিস সেন্টারের ইনচার্জের বক্তব্য, জাম্পারগুলো পরিবর্তনের প্রয়োজন নেই। তবে গ্রাহকের উদ্বেগ বিবেচনায় কোম্পানি থেকে নতুন অরিজিনাল জাম্পার এনে প্রতিস্থাপন করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন জাবির মাহমুদ। তাঁর প্রশ্ন, ইনস্টলেশনের প্রথম দিন থেকেই সমস্যা দেখা দিলে সেটিকে উৎপাদন বা কারখানায় সংযোজনজনিত ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে কি না। নিজের কোনো ভুল না থাকা সত্ত্বেও নতুন পণ্য কেনার পরপরই কেন তাঁকে মেরামতের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাড়া না পাওয়ার অভিযোগ

হায়ার বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যবস্থাপনার ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন ওই গ্রাহক। তাঁর দাবি, প্রথম দিন থেকেই একাধিকবার অভিযোগ জানানো এবং বিষয়টি ব্যবস্থাপনা পর্যায়ে নেওয়ার অনুরোধ করলেও এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

জাবির মাহমুদের অভিযোগ, পণ্য বিক্রির পর গ্রাহকসেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিয়ে তাঁর নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে। হায়ারের পণ্য ও সার্ভিস কার্যক্রমের ইতিবাচক দিক তিনি অস্বীকার করছেন না। তবে নিজের অভিজ্ঞতাকে প্রতিষ্ঠানটির বিক্রয়-পরবর্তী সেবার একটি বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

এ অবস্থায় নতুন পণ্যে প্রথম দিন থেকেই ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ মেশিন প্রতিস্থাপনের দাবি কতটা যৌক্তিক, তা জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে অন্য গ্রাহকদের কাছেও পরামর্শ চেয়েছেন—মেরামত করা মেশিনটি গ্রহণ করবেন, নতুন যন্ত্রাংশ লাগানোর প্রস্তাবে রাজি হবেন, নাকি সম্পূর্ণ নতুন মেশিনের দাবিতে অনড় থাকবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হায়ারের ওয়াশিং মেশিন কিনে বিপাকে গ্রাহক

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬