ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ রমজানের বাজার সামলাতে খেজুর, আপেল-কমলায় শুল্ক-কর ছাড় পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন মাহফুজুর রহমান সবুজ দেশে ফিরতে চান হাসিনা, প্রত্যর্পণ নিয়ে দিল্লি-ঢাকার সমীকরণ কী? মজুরি নির্ধারণে টানাপোড়েন, শ্রমিক-মালিকের ব্যবধান কমছে না ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ নভেম্বরের ২৩ দিনে সারা দেশে ২১৩ নাশকতা হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক, তদন্তে কারা কর্তৃপক্ষ

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ গ্রহণ করছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলেকট্রনিক্স খাতে নেতৃত্ব ও গ্রাহকসেবায় অবদানের স্বীকৃতি; ‘সিইও/এমডি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে সম্মাননা

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

২২ ও ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর বসে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। ব্যবসায়িক ও করপোরেট খাতে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি দিতে প্রতিবছর এ আয়োজন করা হয়।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং কোটি কোটি ক্রেতার আস্থাই এ অর্জনের ভিত্তি। এ জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, দেশের সাধারণ ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা দিতে ওয়ালটন প্লাজার সহকর্মীরা কাজ করে যাচ্ছেন। এ স্বীকৃতি তাঁদেরও প্রাপ্য। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এ সম্মাননা তাঁদের আরও উৎসাহিত করবে।

ওয়ালটন পরিবারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাও এর আগে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেয়েছেন। ২০২৫ সালে চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।

এর আগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আয়োজনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ সম্মাননা অর্জন করেন। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬