ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের

৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে ছয়টি মাদক মামলার আসামি মো. পারভেজ হোসেন বিপ্লবকে (৩২) ইয়াবাসহ আবারও গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বসতঘর থেকে ৪০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ হোসেন বিপ্লব নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু ছায়েদের ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় ৪০ পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬