ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ১১:২২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, মর্যাদা ও কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকেই মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য রাষ্ট্রের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতেও তাঁদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সরকার কাজ করে যাবে।























