ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক, গবেষণায় বিস্মিত বিজ্ঞানীরা রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা? আন্দোলন, গণভোট ও পালাবদল: গণতন্ত্রের সোনার হরিণ কি সত্যিই অধরা? সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, একজন আটক সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে আ.লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি, একের পর এক নাশকতা করছে: রিজভী আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রীদের দেওয়া দায়িত্ব ও নির্ধারিত লক্ষ্যমাত্রা কতটা বাস্তবায়িত হয়েছে, তার হিসাব চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। এরপর থেকেই মন্ত্রীদের পারফরম্যান্সের ভিত্তিতে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত চিন্তন শিবিরে মন্ত্রীদের বিভিন্ন দায়িত্ব ও কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলেন মোদি। দুই মাস পর সেই পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চান তিনি। কোন মন্ত্রণালয় কতটা এগিয়েছে, কোন কাজ শেষ হয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে—বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনাও পর্যালোচনা করা হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মন্ত্রীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে দায়িত্ব পুনর্বণ্টন করতে পারেন মোদি। কারা প্রত্যাশা অনুযায়ী কাজ করেছেন, কোন মন্ত্রণালয়ের অগ্রগতি সন্তোষজনক নয় এবং কোথায় নতুন উদ্যোগ প্রয়োজন—এসব বিবেচনায় নেওয়া হতে পারে। তবে মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রধানমন্ত্রীর কোনো সিদ্ধান্তের খবর এখনো পাওয়া যায়নি।

সামনে ভারতের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনা মোদি সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে মন্ত্রীদের কাজের এই মূল্যায়নকে শুধু প্রশাসনিক পর্যালোচনা নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

বৈঠকে মাদকবিরোধী অভিযান নিয়েও মন্ত্রীদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন মোদি। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কোনো ধরনের আপস না করার বার্তা দেন তিনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

মোদি মন্ত্রীদের স্পষ্ট করে জানিয়েছেন, মন্ত্রণালয়ের সাফল্য শুধু নথিপত্র, প্রকল্পের সংখ্যা কিংবা বরাদ্দের হিসাব দিয়ে বিচার করা হবে না। সাধারণ মানুষের জীবনে সরকারি উদ্যোগের বাস্তব প্রভাব কতটা পড়ছে, সেটিই হবে সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি।

বৈঠকে দারিদ্র্য দূরীকরণ এবং মাওবাদী সন্ত্রাস নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তিনটি উপস্থাপনা দেওয়া হয়। সরকারি প্রকল্পের সুফল যেন সমাজের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে মন্ত্রীদের নির্দেশ দেন মোদি।

এ ছাড়া ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিকশিত ভারত’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। বিশেষ করে নারী ও তরুণদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সেপ্টেম্বরের চিন্তন শিবিরে নির্ধারিত লক্ষ্যগুলো কতটা বাস্তবায়িত হয়েছে, বুধবারের বৈঠকে মূলত তারই মূল্যায়ন হয়েছে। এখন সেই মূল্যায়ন মন্ত্রিসভার ভবিষ্যৎ বিন্যাসে কোনো পরিবর্তন আনে কি না, সেদিকেই নজর ভারতের রাজনৈতিক মহলের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মন্ত্রীদের কাজের হিসাব নিলেন মোদি, পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬