ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক, গবেষণায় বিস্মিত বিজ্ঞানীরা রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা? আন্দোলন, গণভোট ও পালাবদল: গণতন্ত্রের সোনার হরিণ কি সত্যিই অধরা? সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, একজন আটক সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে আ.লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি, একের পর এক নাশকতা করছে: রিজভী আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

জুলাই আন্দোলনে শহীদ-আহতদের পরিবার থেকে মালয়েশিয়ায় যাবেন ১ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কর্মীদের অভিবাসন ব্যয় কমিয়ে সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচিতে বিশেষ অগ্রাধিকার পাবেন বিগত সরকারের আমলে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। তাঁদের মধ্য থেকে প্রথম পর্যায়ে এক হাজার জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে দীর্ঘদিনের জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করেছে সরকার। প্রবাসীকল্যাণ ও শ্রমবিষয়ক মন্ত্রীর উদ্যোগে এ বিষয়ে অগ্রগতি হয়েছে। সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। কর্মীদের মোট ব্যয় যাতে দুই লাখ টাকার বেশি না হয়, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কম খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে নতুন করে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে প্রতারণা করে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক শ্রমবাজারেও। কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত রেখেছিল।

এসব সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিকে, একই অধিবেশনে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ তথ্য তুলে ধরেন তারেক রহমান।

তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত হিসাবে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই আন্দোলনে শহীদ-আহতদের পরিবার থেকে মালয়েশিয়ায় যাবেন ১ হাজার কর্মী

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬