ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি আরও খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।

উপাচার্য বলেন, প্রাথমিক তদন্তে ওই পাঁচ কর্মকর্তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপরেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।

এর আগে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে আটক কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে হস্তান্তর করা হয়।

এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তিনি জানান, করিডরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার কারণ জানতে চেয়ে শিক্ষার্থীরা তাঁকে প্রশ্ন করেন এবং এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬