ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যা: স্বপ্না খাতুন খালাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলার অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মূল অপরাধ ছিল ধর্ষণ ও পরবর্তী হত্যাকাণ্ড। কিন্তু সোহেল রানার জবানবন্দিতে নিজেকে সম্পৃক্ত করার কথা ছাড়া স্বপ্না খাতুনের সরাসরি সম্পৃক্ততার কোনো উল্লেখ ছিল না। আদালত বলেছেন, ধর্ষণের ঘটনায় একজন নারী তাঁর স্বামীকে সহযোগিতা করেছেন—এমন অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ থাকতে হবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অন্য সাক্ষীদের বক্তব্যে স্বপ্না খাতুন তাঁর স্বামীকে বাঁচাতে তিনতলার গ্রিল কেটে পালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তবে ধর্ষণ ও হত্যার মূল অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এ বিবেচনায় আদালত তাঁকে খালাস দিয়েছেন।

অন্যদিকে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড ছিল নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় সংঘটিত। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে মনে করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশু রামিসা হত্যা: স্বপ্না খাতুন খালাস

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬