ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিআই স্বীকৃতির উদ্যোগ, নলছিটির শীতলপাটি নিয়ে কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা, উৎপাদন ও বাজার সম্প্রসারণের উপায় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।

কর্মশালায় বক্তব্য দেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল এবং ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুমসহ অন্যরা। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি কেবল একটি ব্যবহার্য পণ্য নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের এ শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ জরুরি। পাশাপাশি শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।

কর্মশালায় শীতলপাটি তৈরির সঙ্গে যুক্ত কারিগরেরা পাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। এতে অংশগ্রহণকারীরা এ শিল্পের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা পান।

আয়োজকেরা জানান, নলছিটির শীতলপাটির ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরা, জিআই স্বীকৃতি অর্জনের উদ্যোগ এগিয়ে নেওয়া এবং উৎপাদন ও বিপণন সম্প্রসারণের করণীয় নির্ধারণই এ কর্মশালার মূল লক্ষ্য। তাঁদের আশা, এ উদ্যোগ স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শীতলপাটির কারিগরদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিআই স্বীকৃতির উদ্যোগ, নলছিটির শীতলপাটি নিয়ে কর্মশালা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬