ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৭৭ জন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৭৭ জন, চট্টগ্রামে ২৬৫ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেটে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ২২৪ জন।

এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকা বিভাগে হয়েছে। বিভাগভিত্তিক হিসাবেও ঢাকায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬