ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরাফাতের পর চলে গেল ১০ মাসের বক্কর সংকটে অনন্ত জলিলের শিল্পসাম্রাজ্য এনআইডি সংশোধনে একের পর এক কাগজের দাবি, আবেদন বাতিলের কারণও অজানা ১৭ বছরের শাসনে গণতন্ত্র ও ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে: স্পিকার রাজধানীতে সন্ধ্যার বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি—বাড়ছে শীতের আমেজ স্বৈরাচারের সময় চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকের ভিড় মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ

দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

বিবিসি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনের একটি কপি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে ইমেইলে পাওয়া আবেদনটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে হাইকমিশন।

লন্ডনভিত্তিক ম্যাটিক্স চেম্বারস নামের একটি প্রতিষ্ঠানের ইমেইল থেকে আবেদনসংক্রান্ত চিঠিটি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে হাইকমিশন।

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌ আবেদনটি সঠিক কি না, সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনা একজন আসামি। এ অবস্থায় তাঁর পাসপোর্টের আবেদন করার বিষয়টি হাস্যকর।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে অভিযুক্ত বা বন্দি প্রত্যর্পণের বিধান অনুসরণ করা হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার সকালে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাটিক্স চেম্বারসের মাধ্যমে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, দেশে ফেরার ঘোষণা দেওয়ার অংশ হিসেবেই শেখ হাসিনা এই আবেদন করেছেন।

পাসপোর্টের আবেদনে কী লিখেছেন আইনজীবী?

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর ওই বছরের অগাস্টের শেষের দিকেই তার কূটনৈতিক লাল পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার।

পরে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতার পাসপোর্ট বাতিল করা হয়।

চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর তার পাসপোর্টের বিষয়টি সামনে আসে। কারণ তার কাছে বৈধ কোন পাসপোর্ট নেই।

এমন প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

লন্ডনভিত্তিক ল’ ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন।

চিঠিতে বলা হয়, “আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯শে নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছেন ৪৫৩টি।

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও রয়েছে।

হাসিনা কি সত্যিই ফিরতে চান?

তিনি নিজেই কয়েকদফা এই ঘোষণা দিয়েছেন যে, ডিসেম্বরেই দেশে ফিরবেন। যদিও তিনি মৃত্যুদণ্ডের সাজা, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ও তুলে ধরেছেন।

তার সেই ঘোষণার পর থেকে দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুটা উদ্বুদ্ধ হয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করেন। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বেড়েছে বলেও দৃশ্যমান হচ্ছে।

এতে গ্রেফতারের সংখ্যাও বাড়ছে। এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতারাও নেতিবাচক নানা বক্তব্যে দিচ্ছেন। যেমন তারা বলছেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বড় নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। সেখানে শেখ হাসিনার ফেরার কথা বলে দেশে থাকা নেতা-কর্মীদের বিপদে ফেলেছেন।

তবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একজন নেতা বিবিসিকে বলেছেন, তাদের নেত্রীর বয়স এখন প্রায় আশি বছর। এই বয়সে তিনি লম্বা সময় রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন না। ফলে তিনি এখন দেশের ভেতরে রাজনীতিতে ফিরতে যে কোনো ঝুঁকি নিতে চান।

বিদেশে অবস্থানরত দলটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনা ঝুঁকি থাকলেও ডিসেম্বরেই দেশে ফিরবেন। এই অবস্থানে অটল রয়েছেন তাদের নেত্রী।

আর সেজন্য সারাদেশে তাদের দলকে সাংগঠনিক দিক থেকে গোছানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

আরাফাত মনে করেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত নেওয়া বিএনপি সরকারের জন্য বেশ কঠিন। তিনি নিজের ঘোষণা অনুযায়ীই দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬