ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা, ভিড়ের চাপে গেট ভেঙে নিহত ১৭

দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৮ অক্টোবর) এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

সকাল ১০টায় দুমকি নতুন বাজারের আলমামুন সুপার মার্কেট থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, সদস্যসচিব মো. মাসুদুল আলম মৃধা, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন খান, বায়েজিদ আহম্মেদ বাচ্চু ও মো. বাবুল প্যাদাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০২:২১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬