ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা, ভিড়ের চাপে গেট ভেঙে নিহত ১৭ ‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’, ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে তোলপাড় পুলিশের ঘাটতি ১ লাখ ৩৫ হাজার, নতুন ২৪ হাজার পদ সৃষ্টির উদ্যোগ টাঙ্গাইল সদর কোর্ট পরিদর্শনে পুলিশ সুপার কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের ৩ জন নিহত জুড়ীতে ৬০০ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ পাবনায় আমগাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু  আসামি ছাড়াতে ৩০ লাখ টাকা ঘুষ দাবি, পুলিশের বক্তব্য ভিন্ন প্রতিবন্ধী ভাতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা, ভিড়ের চাপে গেট ভেঙে নিহত ১৭

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজার উৎসবে শোকের ছায়া নেমে এসেছে ভারতের কলকাতায়। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে ভিড়ের চাপে গেটের একাংশ ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত ১৫ জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এ তথ্য জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

in

ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কলকাতার বেশ কয়েকটি নামী পূজামণ্ডপের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শনিবার সপ্তমীর দুপুর থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই উৎসবপ্রেমীরা ছাতা মাথায় বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখছিলেন। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমলেও সন্ধ্যায় আবারও শুরু হয়। তবু মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় কমেনি।

এর মধ্যেই সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে বিপর্যয় ঘটে। অতিরিক্ত ভিড়ের চাপে প্রবেশপথের একটি অংশ ভেঙে পড়ে। এতে সেখানে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু হলে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরে রাতের দিকে ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

উৎসবের আনন্দের মধ্যে এমন প্রাণহানির ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে। দুর্ঘটনার পর পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা, ভিড়ের চাপে গেট ভেঙে নিহত ১৭

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬