টাঙ্গাইল সদর কোর্ট পরিদর্শনে পুলিশ সুপার

- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইল সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় তিনি কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর কোর্ট পরিদর্শনে গেলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদর কোর্টের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ও মোহাম্মদ মোরাদ হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের দক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে পুলিশ সুপার সদর কোর্টের মালখানা পরিদর্শন করেন এবং বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। এ সময় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।























