ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার ইটভাটার পাশে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য বাংলাদেশে আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস: রাজনাথ সিং হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০ শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা সামুদ্রিক প্রযুক্তি থেকে গাড়ি কেনাবেচা, জমে উঠেছে আইসিসিবি ভোটের আগে ২০৩ এমপির জন্য ৫১ কোটি টাকা, বরাদ্দ নিয়ে প্রশ্ন

যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশ্নফাঁস চক্রের সদস্য রয়েছেন।

এ ঘটনায় বিস্তারিত জানাতে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সংস্থাটির।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আসাদুল হাবিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল ইসলাম, এনবিআরের কর্মকর্তা নূর মোহাম্মদ (নিলয়) এবং প্রশ্নফাঁস চক্রের সদস্য মফিজুল ইসলাম ওরফে রাফি, হাসিনুর রহমান সুজন ও এমদাদুর রহমান।

গত ১০ অক্টোবর সকাল ১১টায় পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরীক্ষা স্থগিতের খবর আসার আগেই দূরদূরান্ত থেকে আসা অনেক চাকরিপ্রার্থী কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

এ ঘটনায় তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রথমে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়।

প্রশ্নফাঁসের ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এসআরবির সংবাদ সম্মেলনে জানা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬