ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থিতিশীলতা নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: নার্গিস বেগম

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কাজ করার পর্যাপ্ত সময় দিতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নার্গিস বেগম বলেন, কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। অগণতান্ত্রিক শক্তির হাত থেকে দেশকে রক্ষা করে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ওই সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

তিনি বলেন, সংকট কাটিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। কিন্তু বিরোধী দল সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় না; বরং সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে নার্গিস বেগম বলেন, এ পথে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে নার্গিস বেগম বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা, খাল খনন এবং সুদসহ কৃষিঋণ মওকুফের মতো উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এসব কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

নির্বাচনের আগে জনগণকে নানা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন সমস্যায় জনগণ সংশ্লিষ্টদের পাশে পাচ্ছে না। অতীতেও তারা মানুষের পাশে ছিল না বলে মন্তব্য করেন তিনি।

দেশ ও জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান নার্গিস বেগম।

তিনি বলেন, দুষ্টের দমন করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও জনগণকে নিরাপদ রাখতে কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। যেখানে সন্ত্রাসের ঘটনা ঘটবে, সেখানেই তা প্রতিহত করা হবে।

লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া ও ছাত্রদল নেতা সাইদুর রহমান।

সমাবেশটি পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্থিতিশীলতা নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: নার্গিস বেগম

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬