ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ঝালকাঠিতে পুলিশের মতবিনিময় উত্তর বিএনপির নতুন কমিটি: পুরোনোদের লড়াই, নতুন মুখের অপেক্ষা ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বই দিল্লিতে মোদী-দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর মেসির যে ৫ রেকর্ড ভাঙা হবে সবচেয়ে কঠিন ২৬ কোটি টাকায় বদলে যাচ্ছে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ নোট অব ডিসেন্টসহ যেভাবে সই, সেভাবেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজায় ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে থাকবে সোয়াট-বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬