ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাড়ির পেছনের একটি হলুদ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে যান সুপ্রভাত। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিতে শুরু করেন।

বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ। রাত ১২টার দিকে তার ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তার নম্বর থেকে আবার ফোন এলেও তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকালে বাড়ির পেছনের হলুদ ক্ষেতে স্থানীয়রা সুপ্রভাতের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সুপ্রভাতের কীভাবে মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিখোঁজের পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬