সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ, থাকছে বাংলা-ইংরেজি-আইসিটি

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।
নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এসব বিষয়ের নির্ধারিত সিলেবাস অনুযায়ী পাঠ গ্রহণ ও পরীক্ষায় অংশ নেবে।
এনসিটিবি জানিয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রণীত সিলেবাসে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের পাঠ্যসূচি ও সংশ্লিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীরা প্রকাশিত সিলেবাস অনুসরণ করে নিজেদের পড়াশোনার প্রস্তুতি নিতে পারবে।
সিলেবাস দেখুন এখানে





















