ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান সাগর উত্তাল, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে নির্মাণাধীন সেতুতে জালিয়াতি, বরখাস্তের পাশাপাশি কৈফিয়ত তলব এলজিইডির সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান ইয়াবাসহ কোটচাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএন-পলিটিকো-মএস নাও

সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণভোটের রায় বাতিলের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সংসদের ভেতরে থেকেই সমাধান চেয়েছিলাম। কিন্তু সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে। জনগণের যৌক্তিক দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে।”

তিনি বলেন, সরকার শুধু বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে, কিন্তু সরকারের কাছ থেকেও জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে। জাতীয় সংকট দীর্ঘায়িত হলে এর দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্যের সমন্বয়হীনতার অভিযোগ তুলে জামায়াত আমীর বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একদিকে নির্বাচন কমিশন স্বাধীন বলা হচ্ছে, অন্যদিকে নির্বাচনের সময়সূচি সরকার নির্ধারণ করছে—এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সরকারের একটি স্পষ্ট সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা উচিত।

সিলেট-ঢাকা মহাসড়ক প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্পের সময়সীমা নিয়েও সরকারের বিভিন্ন পর্যায়ে ভিন্ন বক্তব্য রয়েছে। নির্ধারিত সময় সম্পর্কে সরকারকেই স্পষ্ট ধারণা দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না—এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি মানুষ নিজেরাই দেখছে। এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে এবং বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে দাবি করেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দল সরকারের কাছে কিছু প্রস্তাব দিয়েছিল। তবে সরকার তা গুরুত্ব দিচ্ছে না। বিরোধী দলের আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাম পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন।

শাহজালাল মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার, মাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামায়াত আমীর। পাশাপাশি হাম পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬