ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পৈতৃক জমির বিরোধে তিন ভাইয়ের হামলা, ৭ দিন পর বোনের মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আপন তিন ভাইয়ের হামলায় গুরুতর আহত বিলকিস বানু (৫০) মারা গেছেন। বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত বিলকিস বানু জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী।

জমি দেখতে গিয়ে হামলার শিকার

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া ৩৯ শতক জমি দেখতে ও চাষাবাদের তদারকি করতে যান বিলকিস বানু। এ সময় তার তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী তাকে বাধা দেন।

বাকবিতণ্ডার একপর্যায়ে অন্য দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিসের মাথায় উপর্যুপরি আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সাত দিন পর হাসপাতালে মৃত্যু

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিলকিস বানুকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর সোমবার ভোরে তার মৃত্যু হয়।

হত্যা মামলা, আসামিরা পলাতক

এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, বিলকিস বানুর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তিন ভাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৈতৃক জমির বিরোধে তিন ভাইয়ের হামলা, ৭ দিন পর বোনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬