ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী শেখ হাসিনার দাফনও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস আলম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দুমকিতে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ১০ টাকায় ৪৮ ঘণ্টায় সারা দেশে পার্সেল, পাঠাবেন যেভাবে বিচ্ছেদের ৩ বছর পর ‘৩ নম্বর জন’, ফের চর্চায় পরীমণি যুদ্ধের ব্যয় মেটাতে পর্ন ইন্ডাস্ট্রি বৈধ! পৈতৃক জমির বিরোধে তিন ভাইয়ের হামলা, ৭ দিন পর বোনের মৃত্যু চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। একই সঙ্গে দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব।

৩ থেকে ৯ ধাপে স্থানীয় সরকার নির্বাচন

আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। এ ক্ষেত্রে উপজেলা ভিত্তিক পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ভোট আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার থাকছে না

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টারের ব্যবহার রাখা হচ্ছে না বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে।

আচরণবিধি চূড়ান্ত করার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

সাংবাদিক-পর্যবেক্ষকদের কার্ড নিয়ে বৈঠক

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যুর বিষয়ে সোমবার সকালে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬