ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদ ও জামায়াতের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে নেপোলিয়নের দুর্গ জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগের ফেরার চেষ্টা: রাশেদ খাঁন জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, সমাধানে কর্মপরিকল্পনা উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় মন্দিরে পূজা, মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও নামকীর্তন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, হিন্দু পুরাণ অনুযায়ী পৃথিবীতে যখনই অধর্ম, অন্যায়, অত্যাচার ও নিপীড়ন বেড়ে যায়, তখন শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শ্রীকৃষ্ণের মূল দর্শন ছিল দুষ্টের দমন, শিষ্টের পালন ও মানবতাবাদ।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ। তাঁর বাণী ও জীবনদর্শন কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং তা সমগ্র মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গোপাল সাহা, অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ড. রমন কুমার বিশ্বাস, সদস্য সচিব রিপন কুমার শীল, পবিপ্রবি সনাতন সংঘের সভাপতি প্রত্যুষ রায় হৃদয়সহ অনেকে।

জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ‘কংস বধ’ নাটিকা পরিবেশন করেন। পাশাপাশি ভক্তিমূলক গান ও নামকীর্তনে অংশ নেন তারা।

পরে অভিষেক শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬