ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা এখনো দুর্বল। তাই বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বহু ধর্ম ও বহু সংস্কৃতির যে ধারা বাংলাদেশে চলমান, সেই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে।”

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, এর ফলে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

দেশের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা সরকারে থাকি, বিরোধী দলে থাকি—সব রাজনৈতিক দলেরই দায়িত্ব, এ দেশে যাতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে।”

বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, এই স্থিতিশীলতাকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬