ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

শার্শায় বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার তিন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৪১ বোতল মাদক সিরাপ উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ভোরে শার্শা থানার টেংরাইল বাউন্ডারিপাড়া এলাকার গোবিন্দপুর বটতলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শার্শা উপজেলার ট্যাংরাইল গ্রামের মো. আবু বক্কর (৩৬), গোবিন্দপুর গ্রামের মো. মিনহাজ (২৩) এবং একই গ্রামের বসির (২২)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ওই এলাকায় বিপুল পরিমাণ মাদক সিরাপ বিক্রির উদ্দেশ্যে হাতবদল হতে যাচ্ছে। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে ৭৭৪ বোতল উইনকেরিক্স সিরাপ এবং ২৬৭ বোতল ইসকাফ সিরাপ, মোট ১ হাজার ৪১ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার তিন

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬