ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন শার্শায় বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার তিন

‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবে এতদিন ট্রফি ও স্বর্ণপদকই ছিল সবচেয়ে বড় পুরস্কার। তবে এবার সেই ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপজয়ী স্পেন দলের ফুটবলার ও কোচিং স্টাফদের হাতে প্রথমবারের মতো তুলে দেওয়া হয়েছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এমন উদ্যোগ নিয়েছে ফিফা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই ট্রফি ও পদকের পাশাপাশি এই স্মারক আংটি তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের এনবিএ ও এনএফএলের মতো পেশাদার ক্রীড়া লিগে দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়নদের এমন আংটি দেওয়ার প্রচলন রয়েছে। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র হওয়ায় সেই সংস্কৃতিই এবার ফুটবলেও যুক্ত হলো।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে মোট ২,০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৩০টি দেওয়া হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের খেলোয়াড় ও কোচদের। বাকি ১,৯৯৬টি ফিফার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত সংগ্রহযোগ্য পণ্য হিসেবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে।

আংটির এক পাশে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে রয়েছে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও প্রতীক। বিলাসবহুল এই স্মারক আংটিগুলো মূলত ১৪ বা ১৮ ক্যারেট হলুদ সোনা দিয়ে তৈরি। এছাড়া এতে বসানো হয়েছে হীরা, নীলকান্তমণিসহ বিভিন্ন মূল্যবান রত্ন।

তবে এই আংটির আনুষ্ঠানিক মূল্য এখনো প্রকাশ করেনি ফিফা। বিশেষজ্ঞদের ধারণা, ব্যবহৃত সোনা ও মূল্যবান পাথরের মান অনুযায়ী প্রতিটি আংটির মূল্য কয়েক কোটি টাকা থেকে আরও অনেক বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাদার ক্রীড়া লিগে ব্যবহৃত চ্যাম্পিয়নশিপ রিংয়ের দাম প্রায় ১০ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। ফলে ফিফার এই বিশেষ আংটির মূল্যও একই পর্যায়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সোনার ও রত্নের আর্থিক মূল্যের পাশাপাশি বিশ্বকাপজয়ী দলের স্মারক হিসেবে এর সংগ্রহমূল্য ভবিষ্যতে আরও অনেক বেশি হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬