ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বিদেশি সফটওয়্যার কেনার আড়ালে অর্থ পাচারের শঙ্কা: ব্যাংক খাতে নতুন উদ্বেগ চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে চলবে এইচএসসি পরীক্ষা সেমি জ্বরে কাঁপছে বিশ্বকাপ, ফরাসি বধের হ্যাটট্রিকের হাতছানি স্পেনের ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন ‘অস্ত্র’ ব্যবহার করবে আর্জেন্টিনা চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত: তথ্য উপদেষ্টা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ: ইতিহাসের রক্তঝরা পথচলা জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে বুধবারের কর্মসূচি ঘোষণা করে তারা বিএনএস সেন্টারের সামনের সড়ক থেকে সরে যান।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিমুখী সড়কে অবস্থান নিলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন হন। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে থাকেন। ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।

এর আগে সোমবার টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে গেলে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিমুখী সড়কে অবস্থান নিয়ে পুনরায় বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে এবং এ বিষয়ে নেওয়া সিদ্ধান্তের দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬