ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত: তথ্য উপদেষ্টা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ: ইতিহাসের রক্তঝরা পথচলা জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধে যানজট মতপার্থক্য থাকলেও ঐক্য অটুট রাখতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান এবার হরমুজ প্রণালি পারাপারে মোটা কর! ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, টানা ৫ দিনজুড়ে বর্ষণের আভাস টানা বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত জনজীবন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে দগ্ধদের খোঁজ নিলেন বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তিনি যদি ডিসেম্বরে দেশে ফেরেন এবং আদালতে মামলার মুখোমুখি হন, সেটিকে সরকার ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, “তিনি দেশে আসবেন, মামলার মুখোমুখি হবেন। আদালতে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, অথবা আদালত অন্য কোনো সিদ্ধান্ত দেয়, সেটিই কার্যকর হবে। সরকার চায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হোক।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় পর্যবেক্ষক ও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। বিচার স্বচ্ছ ও আইনি প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার জুলাইয়ের চেতনাকে ধারণ করে কাজ করছে। সেই চেতনা মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

তিনি জানান, জাতীয় সংসদে গৃহীত জুলাই সনদের ভিত্তিতেই সরকার কার্যক্রম পরিচালনা করবে। তবে যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে, সেগুলো সনদের কার্যকর অংশ হিসেবে বিবেচনা করা হবে না।

বন্যা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত। এতে প্রায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়েছে এবং বন্যাজনিত ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত: তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬