ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতপার্থক্য থাকলেও ঐক্য অটুট রাখতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান এবার হরমুজ প্রণালি পারাপারে মোটা কর! ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, টানা ৫ দিনজুড়ে বর্ষণের আভাস টানা বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত জনজীবন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে দগ্ধদের খোঁজ নিলেন বিএনপি নেতাকর্মীরা বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ‘২ কোটি রেডি রাখবেন’ হুমকির পরই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট বাড়ছে নদ-নদীর পানি, নতুন করে বন্যার শঙ্কা বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ প্রস্তুতি, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ইজতেমা ময়দানে রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান

মতপার্থক্য থাকলেও ঐক্য অটুট রাখতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বরিশাল ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনোভাবেই যেন দলের ঐক্য নষ্ট না হয়। ঐক্য অটুট থাকলে কোনো অপশক্তি বা অনুপ্রবেশকারী দলের ক্ষতি করতে পারবে না।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলকে টিকিয়ে রেখেছেন। এখন সেই কঠিন সময় না থাকলেও একইভাবে ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, দলের ভেতরে ভিন্নমত থাকতে পারে, কিন্তু তা যেন বিভক্তির কারণ না হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। বর্ষার পর নির্বাচন নিয়ে আলোচনা হবে উল্লেখ করে তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। একই সঙ্গে দল গঠনের ক্ষেত্রে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের বিশেষভাবে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মহল যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা তুলতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচার হয়েছে। মেগা প্রকল্পের আড়ালে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তিনি দাবি করেন, প্রকৃত উন্নয়ন বলতে শুধু অবকাঠামো নয়; স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতের সার্বিক অগ্রগতিকে গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্য খাতের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সারা দেশে এক হাজার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি, ব্যাংকিং, শিক্ষা ও স্বাস্থ্য খাত সংকটে ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার দায়িত্ব নিয়েই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু করেছে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে একটি পরিবারের মতো বিবেচনা করে সবাইকে সম্মিলিতভাবে শৃঙ্খলা, সুশাসন ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সভায় বিএনপির কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মতপার্থক্য থাকলেও ঐক্য অটুট রাখতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬