ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতপার্থক্য থাকলেও ঐক্য অটুট রাখতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান এবার হরমুজ প্রণালি পারাপারে মোটা কর! ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, টানা ৫ দিনজুড়ে বর্ষণের আভাস টানা বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত জনজীবন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে দগ্ধদের খোঁজ নিলেন বিএনপি নেতাকর্মীরা বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ‘২ কোটি রেডি রাখবেন’ হুমকির পরই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট বাড়ছে নদ-নদীর পানি, নতুন করে বন্যার শঙ্কা বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ প্রস্তুতি, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ইজতেমা ময়দানে রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান

এবার হরমুজ প্রণালি পারাপারে মোটা কর!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজকে এবার থেকে ২০ শতাংশ কর দিতে হবে। সোমবার রাতে এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, তিনি জানিয়ে দিয়েছেন, কৌশলগত এই জলপথটির নিরাপত্তার দায়িত্বে এখন থেকে থাকবে ওয়াশিংটন। এই করের বোঝা থেকে কোনও দেশকেই মুক্তি দেননি ট্রাম্প। তাই বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতের পতাকাবাহী জাহাজকেও হরমুজ পারে দিতে হবে মোটা অঙ্কের এই কর।

সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘এখন থেকে আমেরিকাই হরমুজের প্রহরী। বিশ্বের অত্যন্ত অস্থিতিশীল এই অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমেরিকারই। সেই দায়িত্ব পালন করতে গেলে অর্থের প্রয়োজন। তাই হরমুজ দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে কর গ্রহণ করা হবে।’ এই করকে ক্ষতিপূরণ হিসাবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শীঘ্রই গোটা প্রক্রিয়া এবং পরিকাঠামো চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্প এ-ও স্পষ্ট করেছেন, হরমুজে ইরান ছাড়া সমস্ত দেশের বাণিজ্যতরীই অবাধে ও সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবে। ইরানের কোনও জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না। শুধু মাত্র তেহরানের বিরুদ্ধে অবরোধ পুনরায় চালু করা হয়েছে।

সম্প্রতি এক মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, “আমরা প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণেই রাখব। সম্ভবত আমরাই এটা চালাব। আমরা হরমুজের অভিভাবক হয়ে উঠব। আর এর জন্য আমাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত।” মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পরই হরমুজে কর বসানোর কথা ঘোষণা করলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার হরমুজ প্রণালি পারাপারে মোটা কর!

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬