ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতা–কর্মীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির নেতা–কর্মীদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিচারে যদি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল না থাকে, তাহলে তারা আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। তবে এ সিদ্ধান্ত আদালতের এখতিয়ার।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নেতা–কর্মীদের সাম্প্রতিক মিছিল প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রের আইন মেনে চলা সবার দায়িত্ব। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। তারা একটু অপেক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে তদন্ত চলছে। সেই প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারে যদি দেখা যায়, তাদের নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা কর্মকাণ্ড করতে পারবেন। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনারও নিন্দা জানান তিনি। তবে এ ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে তা চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

তিনি আরও বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ নেতা–কর্মীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬