সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জন্য নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
মৌলভীবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ভারী বৃষ্টিপাত সত্ত্বেও উপস্থিত জনসমাগমে অনুষ্ঠানস্থল ভরে ওঠে।
প্রধানমন্ত্রী উপস্থিত সহায়তাপ্রাপ্তদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য বসবাসের ঘর নির্মাণে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















