ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে মুক্ত অপহৃত ৫ জেলে

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীকে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ছাড়া পেয়েছে ৫ জেলে। ছাড়া পাওয়া এই জেলেদের মধ্যে বনদস্যুদের মারপিটে গুরুতর আহত শরিফুল ইসলামকে (৩০) বুধবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা হচ্ছে, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের হানিফ, জাকির, শাহিন, আকুব্বর এবং রামপালের শ্রীফলতলা গ্রামের শরিফুল ইসলাম।

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে অপহৃত জেলেদের এক মহাজন বাগেরহাটের রামপাল উপজেলার মোস্তাফিজুর রহমান জানান, গত ১৩ জুন রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার এলাকার লইট্রাখালী খালের মাছ ধরা অবস্থায় জেলে বহরে হামলা করে বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। এসময়ে ৫টি ট্রলার থেকে ৫জন জেলেকে বনদস্যুরা তাদের ট্রলারে করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর এসব জেলেকে মারপিট করা হয়। এরমধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার জেলে শরিফুলকে বনদস্যুরা বেদম মারপিট করে গুরুতর আহত হরে। জনপ্রতি ৪০ হাজার টাকা মুক্তিপণ বিকাশের মাধ্যমে দেয়ার পরে মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে বনদস্যুরা জেলেদের ছেড়ে দেয়। মুক্তি পাওয়ার পর গুরুতর আহত জেলে শরিফুলকে বুধবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

সুন্দরবনের দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফরেষ্টার জানান, দুবলার লইট্রাখালী এলাকায় ৫ জেলে অপহরণ ও মুক্তিপন দিয়ে ছাড়া পাওয়ার কথা তারা বুধবার সকালে জানতে পেরেছেন।

রামপাল থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশিদ জানান, বনদস্যুদের মারপিটে জেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর তিনি লোকমুখে শুনেছেন। তবে ৫ জেে কে অপহরণ ও মারপিটের বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে মুক্ত অপহৃত ৫ জেলে

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬