ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাস পর উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিট

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নং ইউনিট। জেনারেল ওভারহলিং শেষে বুধবার (২০ মে) ৫.৪৬ মিনিটে ইউনিটটি চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

প্রধান প্রকৌশলী জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ইউনিটটি বন্ধ ছিল। এ সময় ওভারহলিংয়ের কাজ সম্পন্ন করে সেটি চালু করা হয়েছে। বর্তমানে ১নং ইউনিট থেকে ৫০ মেগাওয়াট এবং ৩ নং ইউনিটে ২০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। আগামীতে ৩নং ইউনিটের উৎপাদন বাড়বে।

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। ১ ও ২ নং ইউনিটের প্রতিটির ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নং ইউনিটের ২৭৫ মেগাওয়াট। ২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ রযেছে ২নং ইউনিট।

বড়পুকুরিয়া খনির কয়লা ব্যবহার করে কেন্দ্রটি পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। চুক্তি অনুযায়ী উৎপাদন সচল রাখতে ছোটখাটো মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ। জোড়াতালির মেরামতে বারবার ত্রুটি দেখা দিচ্ছে। প্রতিটি ইউনিট চালাতে দুটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প প্রয়োজন। ২০২২ সাল থেকে ৩ নং ইউনিটের দুটি পাম্পের একটি বিকল। ঝুঁকি নিয়েই একটি পাম্প দিয়ে উৎপাদন চালানো হচ্ছিল, যার কারণে মাঝেমধ্যেই ইউনিটটি বন্ধ হয়ে যেতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাত মাস পর উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিট

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬